Tuesday, December 24, 2013

Happy Birthday Dev

আজ বড়দিন , আর বড়দিন মানেই সুপারস্টার দেবের জন্মদিন। খোকা ৪২০ থেকে ঐতিহাসিক চাঁদের পাহাড়,বছরটা খুব ভালই কাটল দেবের। এবছর তিনটি ছবি করেছেন দেব, আর সেই তিনটি ছবির সাফল্য আকাশছোঁয়া। শুভশ্রী ও নুসরতের সাথে জামাইষষ্টির দিনে মুক্তি পাওয়া খোকা ৪২০ এ বছরের সবথেকে বড় ৫টি হিট ছবির মধ্যে একটি। এরপর দুর্গাপুজার সময় মুক্তি পাওয়া রংবাজের সাফল্যও আকাশছোঁয়া। এই ছবিতে দেবের বিপরীতে অভিনয় করেছে কোয়েল। আর এখন সদ্য মুক্তিপ্রাপ্ত ঐতিহাসিক চাঁদের পাহাড় দেবের জীবনের সবথেকে বড় সিনেমা। টলি প্ল্যানেট বাংলার পক্ষ থেকে দেবকে জন্মদিনের অনেক শুভেচ্ছা ও অভিনন্দন।
খোকা ৪২০ তেঁ নুসরত ও শুভশ্রীর সাথে দেব

রংবাজ ফটোশুটে দেব

রংবাজ শুটিং এ কোয়েলের সাথে দেব

চাঁদের পাহাড়ে শঙ্করের চরিত্রে দেব

চাঁদের পাহাড় লুক টেস্টে দেব

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.