Friday, January 17, 2014

RIP Suchitra Sen


প্রয়াত মহানায়িকা সুচিত্রা সেন। বহুদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। গত ২৬ দিন ধরে ভর্তি ছিলেন একটি বেসরকারি হাসপাতালে। অবস্থার অবনতি হওয়ায় জেনারেল বেড থেকে তাঁকে আইটিইউতে স্থানান্তরিত করা হয়৷ কিন্তু শেষ রক্ষা হল না৷ আজ সকাল ৮টা ২৫ নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুর সময় তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর।

`শাপ মোচন`, `হারানো সুর`, `ইন্দ্রাণী`, `সপ্তপদী`, `গৃহদাহ`, `হার মানা হার`, `হসপিটাল`, `সাত পাকে বাঁধা`, `সাগরিকা`, `দত্তা` প্রভৃতি সিনেমায় সুচিত্রা সেন তাঁর অসাধারণ প্রতিভার সাক্ষর রেখেছিলেন।

১৯৬৩ তে প্রথম ভারতীয় অভিনেত্রী হিসাবে `সপ্তপদী`-র জন্য কান মস্কো ফিল্ম ফেস্টিভালে সেরা অভিনেত্রীর পুরস্কার । ১৯৭৮ সালে `প্রণয় পাশা`-র পরেই হঠাৎ করেই স্বেচ্ছা অবসরে চলে যান মহানায়িকা। তারপর আর কখনও প্রকাশ্যে দেখা যায়নি তাঁকে। এমনকি ২০০৫ সালে দাদা সাহেব ফালকে পুরস্কারও প্রত্যাখান করেন তিনি।

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.